রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সন্ত্রাসী হামলায় আহত বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ

ডেস্ক রিপোর্ট ।। মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে ফোর কোয়ার্টার মসজিদের সামনে এঘটনা ঘটে।

জানাগেছে, বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মোবাইল চুরি ও বাচ্চা চুরি সহ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি সিন্ডিকেট চক্রের এর মূল হোতা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী নুরুন্নবী দীর্ঘ দিন যাবত শেবাচিম হাসপাতাল এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল।এছাড়াও তার বড় ভাই আউলিয়া ফরমালিন মিশিয়ে কাঁচা কলা পাকিয়ে মেডিকেল এর সামনে বিক্রি করছে।সম্প্রতি বিষয়টি হাতে নাতে ধরে এসকল অনৈতিক কাজে বাঁধা দেন সাংবাদিক বিপ্লব আহমেদ।

এ কারনে সন্ত্রাসী নুরুন্নবী চক্রের রোষানলে পরেন সাংবাদিক বিপ্লব। গত ৩/৪ আগে থেকেই সন্ত্রাসী নুরুন্নবী ও তার সাঙ্গ-পাঙ্গরা তাকে নানা ভাবে হুমকি দিয়েছে।আজ সকাল ১১ টার দিকে সাংবাদিক বিপ্লব আহমেদকে একা পেয়ে সন্ত্রাসী নুরুন্নবী ও তার সহযোগী সন্ত্রাসীরা হামলা করেছে।এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক বিপ্লব শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,সাংবাদিক বিপ্লব আহমেদ এর নাক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তিনি শংকামুক্ত নন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।