রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হোমনায় ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫০ হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট ।। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লার হোমনা উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

পানির স্রোতে ইতোমধ্যে উপজেলার আলমপুর, শিবপুর, মনাইরকান্দি, ডহরগোপ, তাতুয়াকান্দি গ্রামসহ ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার, বিদ্যালয়, মসজিদ, ঈদগাহসহ রাস্তা-ঘাট।

সরেজমিনে গিয়ে দেখা যায় এবং স্থানীয় ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানা যায়, গত তিনদিন ধরে টানা ভারী বর্ষণ ও ভারত থেকে তীব্র বেগে নেমে আসা ঢলে হু হু করে গোমতী নদীর পানি বৃদ্ধি পায়। একপর্যায়ে বুধবার রাত থেকে নদীর পানি বৃদ্ধির ফলে হুমকির মুখে রয়েছে উপজেলার আলীরচর বেড়িবাঁধ। যে কোনো সময় এ বাঁধ ভেঙে যেতে পারে।বাঁধ ভেঙে গেলে পুরো উপজেলা পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মনাইরকান্দি গ্রামের বাসিন্দা হাতেম আলী বলেন, ‘আমাদের পুরো গ্রাম প্লাবিত হয়েছে। পানি আরো বাড়লে আর বাড়িতে থাকা যাবে না। বন্যা আগেও দেখেছি, তবে এমন বন্যা কখনো দেখিনি।’

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, বৃহস্পতিবার থেকেই হোমনা উপজেলার পার্শ্ববর্তী আলীরচরের বেড়িবাঁধ রক্ষায় উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে এবং পানি বন্দি লোকজনকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। ক্ষতি উপজেলা প্রশাসন গ্রস্থদের পাশে রয়েছে। আশ্রয় কেন্দ্র চালু রাখা হয়েছে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বেলা ১২ টা পর্যন্ত পানি কিছুটা কমতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা।