রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মহাসড়কের উপর বন্যার পানি থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ:অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। মহাসড়কের উপর বন্যার পানি থাকার কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ বিকাল ৪ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ফেনী জেলাধীন লালপোল এলাকা সহ মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

মূলত বন্যার পানি ও তার সাথে স্রোত থাকার কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এ সময় এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ফেনী জেলাধীন লালপোল সংলগ্ন বন্যা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনসহ সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করেন।

এখনও পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ৪/৫ ফুট বন্যার পানি আছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা থেকে চট্রগ্রাম এবং চট্রগ্রাম থেকে ঢাকা গমন না করার জন্য তিনি বিনীত ভাবে অনুরোধ করছেন।