বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সাবেক বিচারপতি মানিকের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট ।। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিশেষ অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ।

পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) সগির মিয়া জানান, কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হয় এবং রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এর আগে বিকাল সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আদালতে তোলার সময় তার ওপর হামলা চালায় একদল উশৃঙ্খল যুবক। এছাড়া ডিম ও জুতা নিক্ষেপও করে।

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। বিজিবির হাতে আটকের আগেও তিনি মারধরের শিকার হন বলে জানা যায়।