রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট ।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার পৃথক চার আদালতে আরও চারটি হত্যা মামলা দায়ের হয়েছে। নতুন মামলাসহ তার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৭০টি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে দুলাল ওরফে সেলিম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি হয়। নিহতের ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয়। নিহতের ভাই আইনাল হক বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাহেশ চৌধুরীর আদালতে এই মামলা করেন।

গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের ডেমরা এলাকার সানারপাড়ে মিরাজ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি হয়। নিহতের ভাই খোরশেদ আলম বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে এই মামলা করেন।