রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে নবগঠিত প্রেসক্লাবের কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

আরিফ হোসেন,তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন তজুমদ্দিন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ ও অফিসার ইনচার্জ আনোয়ারুল হকের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার, প্রেসক্লাবের আহবায়ক ফখরে আজম পলাশ, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন লিটন, এম এ হালিম, মোঃ ফারুক, আকতার হাওলাদার, আরিফ হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি গাজী আঃ জলিল, রিপোর্টাস ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, সাবেক সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী, সাবেক সহ-সভাপতি মঈনুদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ সানি, সাংবাদিক কামালউদ্দিন, রুবেল চক্রবর্তী প্রমুখ।