বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ফতুল্লায় ব‌কেয়া বেত‌নের দা‌বি‌তে সড়ক অব‌রোধ ক‌রে শ্রমিক‌দের বি‌ক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণা করায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ ক‌রে বি‌ক্ষোভ করেছে শ্রমিকরা। দীর্ঘ ২ ঘণ্টা সড়ক অবরোধের ফলে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত অবন্তী কালার টেক্স-এর শ্রমিকরা সড়ক অবরোধ করে।

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এবং বকেয়া বেতনের টাকা আদায়ের আশ্বস্ত করে ২ ঘণ্টা পর সকাল ১০টায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় সেনাবাহিনী কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

শ্রমিকরা জানান, অবন্তী কালার গার্মেন্টসের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন এবং স্টাফদের ৭/৮ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের টাকা না দিয়ে মালিকপক্ষ নানা ধরনের তালবাহানা করতে থাকে। বেতন না পাওয়ায় বাসা ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সমস্যা হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বকেয়া বেতনের টাকা দেওয়ার কথা থাকলেও শনিবার কারখানার মুল ফটকে লে-অফ ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দেওয়া হয়। শ্রমিকরা লে-অফ ঘোষণার নোটিশ দেখে একত্রিত হয়ে রাজপথে নেমে এসে শান্তিপূর্ণ আন্দোলন করে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় তারা।

ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনীসহ পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।