রবিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :

বরিশালে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি শুরু

ডেস্ক রিপোর্ট ।। সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়নের একদফা দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছেন নার্সরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর বলেন, আমাদের একদফা দাবি হলো- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মো. শাহা আলম বলেন, আমরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।
কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা শোষণ করে কর্মবিরতি পালন করা হচ্ছে।