বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না: ইরান

অনলাইন ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোন না কেন, পররাষ্ট্র নীতিতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

বুধবার (৬ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানায়।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতি আগের মতোই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই এবং এর ফলে আমাদের সাধারণ নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমাদের জন্য তেমন তাৎপর্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা আমাদের বিবেচ্য নয়।”

ট্রাম্প ইরানের প্রতি তার কঠোর অবস্থানের জন্য পরিচিত। বিশেষ করে, তার প্রশাসন ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে।

এছাড়া ২০২০ সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনা দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্ত তৈরি করেছিল।

অনেকে আশঙ্কা করছেন, হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন দুই দেশের সম্পর্ককে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।