রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন

অনলাইন ডেস্ক ।। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (৬ নভেম্বর) সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তিনি ট্রাম্পকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর এবিসি নিউজের।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একইসঙ্গে দেশকে একত্রিত করতে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এ ছাড়া বাইডেন ট্রাম্পকে তার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, বৈঠকটি শিগগিরই অনুষ্ঠিত হবে।

স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছেন। সেই সঙ্গে বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে একটি মসৃণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

এ ছাড়া বাইডেন বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি কমলাকে তাকে তার ঐতিহাসিক প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন।