রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

আরিফ হোসেন, বাবুগঞ্জ ।। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে । হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় তার একটি বাড়ী রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।