রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আদালতের কাঠগড়ায় সালমান-আনিসুল-দীপু মনিরা

ডেস্ক রিপোর্ট ।। কারাগারে থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী-উপমন্ত্রী ও হাইপ্রোফাইল নেতাদের মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। নতুন করে রিমান্ড শুনানিসহ নতুন মামলায় আদালতে তোলা হয় তাদের।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারের কার্যক্রম শুরু হলে একে একে আদালতের কাঠগড়ায় আনা হয় আওয়ামী লীগের এই হাইপ্রোফাইল নেতাদের।

শুনানির সময় আদালতকক্ষের কাঠগড়ায় একটানা ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে। তাদের সঙ্গে দেখা গেছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকেও।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে ভোলার চরফ্যাশনের সাবেক এমপি উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যথাক্রমে তিন দিন ও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।