রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮ই নভেম্বর ২০২৪ দুপুর ১২ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যারা ড্রাইভিং পেশায় কাজ করতে আগ্রহী তাদের জন্য গঠিত কমিটি কর্তৃক কুমিল্লা রিজিয়নে এক ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মূলত ড্রাইভিং পেশায় আগ্রহী হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে কর্মরত পুলিশ সদস্যদেরকে রোড টেস্ট, জিগজ্যাক টেস্টসহ ড্রাইভিং সংক্রান্ত অন্যান্য সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস (ড্রাইভিং লাইসেন্স হালকা, মাঝারি ও ভারী) যাচাই বাছাই করে ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল ও সদস্য সচিব মোটর ড্রাইভিং পরীক্ষা গ্রহণ কমিটি /২৪, মো: আদেল আকবর, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন কুমিল্লা রিজিয়ন ও সদস্য মোটর ড্রাইভিং পরীক্ষা গ্রহণ কমিটি /২৪, মো: রেজাউল করিম, এসআই ( নি:) ইনচার্জ, মোটরযান শাখা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সদস্য মোটর ড্রাইভিং পরীক্ষা গ্রহণ কমিটি /২৪।