রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১৯৭১ সাল নিয়ে শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের জন্মই ১৯৭৭ সালে, ১৯৭১ সাল নিয়ে শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন। তখন রাজনৈতিক দল হিসেবে শিবির ছিলোনা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় শিবির সেক্রেটারি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে সবসময় আমরা ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। যারা অপপ্রচার চালায় তাদেরকে বলবো চোখ থেকে কাঠের চশমা খুলে নিজের বিবেক-বুদ্ধি দিয়ে বিচার করুন। তাহলেই ছাত্রশিবির সংগঠন সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন।

তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা ভালো প্লাটফর্ম দিতে চেয়েছে। ছাত্রশিবির চায় শিক্ষার্থীরা সবসময় মাদক থেকে দূরে থাকুক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্রশিবিরের শতভাগ সদস্য মাদকমুক্ত। শিক্ষার্থীদেরকে সুন্দর পড়াশোনার পরিবেশ দিতে ছাত্রশিবির সবসময় বদ্ধপরিকর।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আফসার আল মাহমুদ এবং অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আবদুস সোবহান।

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে কলম, টেবিল ক্যালেন্ডার, সংক্ষিপ্ত পরিচিত এবং কিছু বই দেওয়া হয়।