বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে ১২৪

অনলাইন ডেস্ক ।। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না। নতুন করে শুরু হওয়া সংঘাতে আরও ১৩ জন নিহত হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়ালো। দেশটির স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা ৯ দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহতও হয়েছে ১২২ জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাতবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা।

পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুররামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে। সর্বশেষ সংঘাতে নিহত হয়েছে ১৩ জন এবং আহত ১৭ জন।

দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা।