রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাজধানীর মকবুল হোসেন কলেজে ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার ওপর আলোচনা করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে সভার শুরুতে মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের রাজিব, আয়মন ইসলাম বাবলু সহ মোহাম্মদপুর ও আদাবর থানার নেতৃবৃন্দ।