শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১:০৬
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

উজিরপুরে দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে নারী উদ্যোক্তাদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর উদ্যোগ পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইনিশিয়েটিভ সাসটেইনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট ও কুলা লোন ইন্টারন্যাশনাল, নেদারল্যান্ডস-এর সহযোগিতায় উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ২টি আত্ম-সহায়ক দলকে তাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য যৌথ বিনিয়োগের মাধ্যমে গ্রামের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে আয়বৃদ্ধিমূলক কাজে সহায়তা করার উদ্দেশ্যে ২টি পাওয়ার টিলার ও ২টি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়।

পাওয়ার টিলার ও সেচ পাম্প মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাবুব হোসেন, রিগবী সেতু গোমেজ, সহঃসমন্বয়কারী (প্রোগ্রাম), সিআরএসএস, পল লিন্টু বৈদ্য, সহঃসমন্বয়কারী (এমএফ), সিআরএসএস এবং কিরণ বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক, সুরক্ষা, উজিরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএসএস এর-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজের টেকসই উন্নয়নের লক্ষ্যে এরূপ সহায়তা কার্যক্রমের জন্য সিআরএসএস-কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তার বক্তব্যে হারতা ইউনিয়নের সামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রয়োজনীয় উপকরণ হিসেবে পাওয়ায় টিলার ও সেচ পাম্প প্রদানের মাধ্যমে এলাকার কৃষির মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর টেকসই আর্থসামাজিক উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিআরএসএস-এর নির্বাহী পরিচালক বলেন ‘‘সিআরএসএস স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হিসেবে সর্বদাই টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে থাকে। দুটি আত্ম-সহায়ক দলকে এই কৃষি প্রযুক্তি প্রদানের পাশাপাশি তাদের সাথে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। যেখানে উল্লেখ আছে যে, সমিতি দুটি এই উপকরণ ব্যবহারের মাধ্যমে যে লভ্যাংশ আয় করবেন তা দ্বারা তারা এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করবেন এবং তাদের ন্যায় কমিউনিটিতে আরও আত্ম-সহায়ক দল গঠনের জন্য কাজ করবেন।’’

অনুষ্ঠানে উপস্থিতির জন্য উপজেলা নির্বাহীর কর্মকর্তা এবং কৃষি স¤প্রসারণ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আত্ম-সহায়ক দল দুটির নিকট আনুষ্ঠানিকভাবে উপকরণসমূহ হস্তান্তর করেন।