রবিবার, ৩০শে মে, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ডেস্ক রিপোর্ট ।। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার অতিক্রম করেছে।

বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ ২ হাজার ২০ কোটি ডলারে ওঠে। গত সপ্তাহে রিজার্ভ ছিল ২ হাজার কোটি ডলারের নিচে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় রিজার্ভ বাড়ছে।

বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৬১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বেড়েছিল মাত্র ৩ দশমিক ৭০ শতাংশ। পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ আয় কমেছিল। বৈদেশিক অনুদান আসার প্রবণতাও বেড়েছে। ডলারের প্রবাহ বাড়ায় আমদানিও বাড়তে শুরু করেছে।

ব্যাংকগুলোয় ডলারের প্রবাহ বাড়ায় এখন ব্যাংক নিজেরাই আমদানির দেনা ও বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারছে। পাশাপাশি চলমান ঋণের কিস্তির অর্থও পরিশোধ করছে। ব্যাংকে ডলার থাকার কারণে কেন্দ্রীয় ব্যাংক টাকার মান স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে এখন কোনো ডলার বিক্রি করছে না। উলটো ব্যাংকগুলো থেকে ডলার কিনে নিচ্ছে বকেয়া দায় পরিশোধ করছে।

এর আগে জানুয়ারির শুরুর দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল।