রবিবার, ৩০শে মে, ২০২৬ ইং, ভোর ৫:১৩
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে: সারজিস

ডেস্ক রিপোর্ট ।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার বিকালে জেলা শহরের রাজবাড়ী রুটের ডিসি অফিসের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সারজিস আলম বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।

এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয়।