রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ২:০৪
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমমজুরি, কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নারী বিদ্বেষী সকল ধরনের কর্মকান্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে নারী জেলেদের অংশগ্রহণে সভায়“ Empowerment and Equity: Transforming the Lives of Women in Fisheries in Barishal” implemented by SAINT-Bangladesh & supported by OXFAM in Bangladesh প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

সভায় নিম্নলিখিত সুপারিশসমূহ উপস্থাপন করা হয়:
১. সমকাজে সমমজুরি বাস্তবায়ন: সরকার ও করপোরেট প্রতিষ্ঠানের উচিত সমকাজে সমমজুরি নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা। নারী-পুরুষের মধ্যে বৈষম্য রোধ করতে এবং নারীদের অভ্যন্তরীণভাবে মূল্যায়ন নিশ্চিত করার জন্য কাজের ধরন ও মূল্যায়নে সমতা প্রতিষ্ঠা করা জরুরি।২.কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ: কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যৌন হয়রানি, বৈষম্য, নির্যাতন ইত্যাদি প্রতিরোধে কঠোর আইন ও প্রশাসনিক ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে, যাতে নারী কর্মীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন।৩.নারী বিদ্বেষী আচরণ বন্ধে প্রচারণা ও শিক্ষা: নারী বিদ্বেষী সকল ধরনের কর্মকান্ড রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কুল, কলেজ, এবং সমাজে নারীর অধিকার, মর্যাদা এবং সমতার গুরুত্ব নিয়ে প্রচারণা চালানো এবং শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা প্রয়োজন।৪.নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি: নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা এবং সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকারি নীতিমালা, সুদহীন ঋণ, প্রশিক্ষণ, এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রদান করলে নারীরা তাদের দক্ষতা ও প্রতিভা কাজে লাগাতে সক্ষম হবে।৫.নারী ও কন্যার স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা নিশ্চিতকরণ: নারী ও কন্যাদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা গ্রহণের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। নারী ও কন্যাদের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে সমতা প্রতিষ্ঠা করতে হবে, যাতে তারা জীবনযুদ্ধে সফল হতে পারে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।