শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ

বরিশালে ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির আরেক নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে নিয়ামতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ৯টায় নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বিএনপি নেতা সালাম মৃধা ও শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়।

এ দিকে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায়, বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের নেতারা বরিশাল পটুয়াখালী মহাসড়কে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।