শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই আখ্যা দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেটি মনে করিয়ে দিয়ে মুখপাত্র বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত। ভারত সীমান্তে যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বণ্টন ঠিকঠাক হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ।’

২৬ মার্চ প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে রওয়ানা করার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।