বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানমন্ডিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত আশরাফুল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ।। ধানমন্ডি জিগাতলায় ইবনে সিনা হসপিটালের সামনের চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

পুলিশ জানায়, তার রাজনৈতিক পরিচয় মুখ্য না, অভিযোগ পেয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ধানমন্ডি জিগাতলায় ইবনে সিনা হসপিটালের সামনের চাঁদাবাজির একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না। পরে যুবকটি সেখান থেকে চলে যান।