বুধবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ ইং, ভোর ৫:৪৬
শিরোনাম :
ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না:প্রধান উপদেষ্টা হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে দিল্লি থেকে এনে রায় কার্যকর করতে হবে বিজয় দিবস পালন নিয়ে পবিপ্রবিতে রাজনৈতিক বিভাজন, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দুমকিতে আমনের বাম্পার ফলন- ধান কাটায় ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ওসমান হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ হাদিকে তফশিল ঘোষণার একদিনের মধ্যে আক্রান্ত হলেন ওসমান হাদি! হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে : ঢামেক পরিচালক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট ।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (৩৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির হাতে আটকরা হলেন- ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩২) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আবদুল জব্বার আলীর ছেলে সোহেল রানা (৩৩)।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া মাজারটিলা এলাকা থেকে তাদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবির সাতানিপাড়া সীমান্ত ফাড়িঁর সদস্যরা।

সূত্র জানায়, আটক দুই বাংলাদেশি বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬/৪ এস পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানিপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে জানান। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড ও নগদ ১৬৪ টাকা উদ্ধার করা হয়। পরে ওই দুজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়ে থানায় মামলা হয়েছে।