রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

হারিয়ে যাওয়া নগদ অর্থ-অলংকার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল এয়ারপোর্ট থানা পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে নগদ অর্থ ও রুপার নুপুর হারিয়ে যাওয়ার তিন দিনের মধ্যে উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়ে প্রসংশায় ভাসছেন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছিল ভুক্তভোগী সজল।

বিষয়টি নিশ্চিত করে এসআই মোঃ রিয়াজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার চরমোনাই ইউনিয়ন রাজারচর এলাকার বাসিন্দা সজল কুমার মিস্ত্রী (৩২) নগরীর নাজিরাপুল থেকে রিক্সাযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে তাড়াহুড়ো করে নেমে চলে যায়।

এ সময় তার সাথে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে নগদ ১ লক্ষ ৭৪ হাজার টাকা, প্রায় ১ কেজি ওজনের কয়েকটি রুপার নুপুর, একটি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও লকারের চাবি ভুলে রিক্সায় রেখে যায়। পরে এয়ারপোর্ট থানা পুলিশের শরণাপন্ন হয় সজল।

এদিকে অভিযোগের সূত্র ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের দিক-নির্দেশনায় ও এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন সিকদারের নেতৃত্বে এসআই মোঃ রিয়াজুল ইসলামের সংগীয় ফোর্সের সহযোগীতায় নগরীর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে ৩ দিন অভিযান পরিচালনা করে সেই রিক্সাচালককে শনাক্ত করেন।
সেই রিক্সাচালক হলেন নগরীর ৪ নং ওয়ার্ডস্থ রোকেয়া আজিম সড়ক এলাকার বাসিন্দা মোঃ হেলাল ভূইয়ার ছেলে মোঃ রিপন ভুইয়া (৩৮)।

সোমবার (২১ এপ্রিল) রাত ২ টার দিকে রিপনের কাছ থেকে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশেরএসআই মোঃ রিয়াজুল ইসলাম ।

ভুক্তভোগী সজল বলেন, এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়েছে। হারিয়ে যাওয়া অর্থ এবং রুপার নুপুর ফিরে পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন সিকদার বলেন, পুলিশ কমিশন মোঃ শফিকুল ইসলাম এর দিক-নির্দেশনায় ৩ দিনের মধ্যে হারিয়ে যাওয়া নগদ অর্থ ও রুপা, মোবাইল উদ্ধার করে ভুক্তভোগী সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।