বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

পাকিস্তানের ৯ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা , নিহত ৮

অনলাইন ডেস্ক ।। পাকিস্তান ও পাকিস্তানি কাশ্মীরের নয়টি স্থানে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত সাতজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এই সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে জবাব। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানে শেষমেশ হামলা চালালো।

তবে পাকিস্তান জানিয়েছে, ভারত তিনটি জায়গায় হামলা চালিয়েছে। পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাক সেনাবাহিনী ভারতীয় বাহিনীর দুইটি জেট ভূপাতিত করেছে। তবে এনিয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর বলেছে, পাক বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।