রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। সব দল নয়, ডিসেম্বর একটি দলই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জাপানের টোকিওতে নিক্কে ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন।

তিনি এসময় বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এসময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা।

জাপানের টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে চলছে নিক্কেই ফোরাম ২০২৫। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

ফোরামের প্রথমদিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মুহাম্মদ ইউনুস। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যাসহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরেন। সহযোগিতা চান জাপানসহ এশিয়ার দেশগুলোর।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাপানে সহযোগিতা করবে বলে আশা করি। আর এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিক কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আন্তঃনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা; ভাগ করে নেয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য-সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়।

পরে প্রশ্নোত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গেল ১৬ বছরে গুম, খুনের মতো অপরাধ করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার। তিনি পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন। যেখানে প্রতিবছর ষোল বিলিয়ন করে ডলার পাচার করেছে। বিরোধী মত দমনে গুম, খুনের মতো কাজ করেছে।

আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। সাথে এও বলেন, তার কোন রাজনৈতিক অভিলাষ নেই।

ড. ইউনুস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা হস্তান্তর করবো।তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়। আর ছয়মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে। তবে ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়।

তবে তার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা।