বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

ইরান ছাড়লেন আইএইএ’র পরিদর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক ।। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করার পর ভিয়েনার উদ্দেশ্যে ইরান ত্যাগ করেছেন সংস্থাটির পরিদর্শকরা।

শুক্রবার (৪ জুলাই) সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। এর আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মেহের আরও জানায়, গত ২৫ জুন ইরানের সংসদ তেহরানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাবের পর আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করে।

পার্লামেন্টের প্রস্তাব অনুসারে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আইএইএ’র পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির ওপরেও প্রবেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসনে সহায়তা করার জন্য সমালোচনার মুখে পড়েছেন।

বিশ্লেষকদের মতে, গ্রোসির রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন এবং পরবর্তী প্রস্তাব ১৩ জুন ইসরায়েলি সরকারের নৃশংস আগ্রাসনকে সহজতর করেছিল, যার ফলে ইরানি বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা – ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা করতেও অস্বীকৃতি জানান গ্রোসি।