সোমবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম: সেলিম উদ্দিন

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বুধবার রাতে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সেলিম উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষ্যমহীন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ। যে জনপদে মানুষের অধিকার নিশ্চিতে তাকে কারো কাছে ধরনা দিতে হবে না।জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম। জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি দেশবাসীকে বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহবান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।