সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪৭
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

হামাস যোদ্ধাদের হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক ।। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন সেনা আহত হয়েছে।

হিব্রু ভাষার ওয়েবসাইট হাদাশোত বে’জামানের রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার হামাস যোদ্ধারা অবরুদ্ধ অঞ্চল জুড়ে ইসরায়েলি সেনা অবস্থান এবং টার্গেটগুলোতে প্রতিশোধমূলক আক্রমণ চালায়।

প্রতিবেদনে আজ সকালে একটি গুরুতর “নিরাপত্তাগত ঘটনার” দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক ফাঁড়িতে গুলি ও রকেট নিক্ষেপ করেছে।

হামলায় ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা “গুরুতর”। অভিযানের পর, হতাহতদের সরিয়ে নেয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোকে এলাকার ওপর দিয়ে উড়তে দেখা গেছে।

এদিকে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যে আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি গুলি বর্ষণে কমপক্ষে আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি, প্রায় এক লাখ ফিলিস্তিনি শহীদ ও নিখোঁজ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত ও পঙ্গু হয়েছে এক লাখেরও বেশি ফিলিস্তিনি।