বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক ।। ইসরাইলি মন্ত্রিসভায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের কয়েক ঘণ্টা পরই গাজার খান ইউনিসে হামলা চালিছে দখলদার বাহিনী। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে।

এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরাইলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত গভীর রাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরাইলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামী দিনের মধ্যে যেকোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রাক্কালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা।