মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বাবরি মসজিদ মামলার রায়ে অসন্তুষ্ট সুন্নি ওয়াকফ বোর্ড

অনলাইনডেস্ক:বাবরি মসজিদ মামলার রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে ভারতের সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড।

শনিবার সকালে ভারতের প্রধানবিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে।

রায়ে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের জন্য আর নতুন একটি মসজিদের জন্য অন্যত্র জমি বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে সুন্নি ওয়াকফ বোর্ডের প্রতিনিধিত্ব করছেন জাফরইয়াব জিলানি। তিনি বলেন, আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো।

সাংবাদিকদের তিনি বলেন, আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।

হিন্দুদের বিশ্বাস, একটি মন্দির ধ্বংস করে চারশ ৬০ বছরের পুরনো মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

এএফপির খবরে বলা হয়েছে, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মসজিদ ধ্বংস করে সেখানে একটি মন্দির নির্মাণের প্রচার চালিয়েছিলেন।