মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:০২
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশাল শেবাচিম হাসপাতালে আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টি নন্দন ফোয়ারা উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধ্য ও উচ্চবিত্ত রোগীদের জন্য আধুনিক মানের বিলাসবহুল ২২টি কেবিন ও দৃষ্টিনন্দন দুইটি পানির ফোয়ারা উদ্বোধন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জড়াজীর্ণ থেকে আধুনিকায়নে রূপান্তর করা কেবিন ও হাসপাতালের সামনের মাঠের মাঝে নবনির্মিত দৃষ্টিনন্দন দুইটি পানির ফোয়ারা উদ্বোধন করা হয়।

আধুনিক কেবিন ব্লকের উদ্বোধন শেষে হাসপাতালের ৪র্থ তলার সার্জারি সেমিনার হলে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, সরকারি হাসপাতাল শুধু নিম্নবিত্তদের জন্য নয়, এখানে মধ্য ও উচ্চবিত্তরা সেবা নিচ্ছেন। কারণ বেসরকারি হাসপাতালে খরচ দিয়ে মধ্য ও উচ্চবিত্তদেরও হিমশিম খেতে হচ্ছে। তাই সকলের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যবস্থা চালু রয়েছে। নিম্নবিত্তদের পাশাপাশি মধ্য ও উচ্চবিত্তদের জন্য মান-সম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আধুনিক কেবিন ব্লকের উদ্বোধন করা হয়েছে। এখানে মাত্র ১০০০ টাকা ভাড়ায় আধুনিক মানের ২২টি কেবিন চালু করা হয়েছে। কেবিন গুলোর মান বেসরকারি হাসপাতালের চেয়েও ভালো।

পরিচালক বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালের সামনে বড় মাঠ নেই। অপরূপ সৌন্দর্যের এই হাসপাতালকে আরো দৃস্টি নন্দন করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। পর্যায় ক্রমে হাসপাতালের সামনের দুইটি মাঠে ফুলের বাগান, লেক, ওয়ার্ক ওয়ে আরো আধুনিকায়ন করা হবে। তিনি সৌন্দর্য রক্ষায় পান, চুন ও ডাব নিয়ে হাসপাতালে প্রবেশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ নোংরা করার জন্য পান, চুন আর ডাবের খোসা সবচেয়ে বেশি ক্ষতিকারক। তাই হাসপাতালের সেবার মান বৃদ্ধির দায়িত্ব আমাদের আর পরিবেশ রক্ষার দায়িত্ব সবার।

এর আগে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের সামনের মাঠে নির্মিত দৃষ্টি নন্দন দুইটি পানির ফোয়ারা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, হাসপাতাল উন্নয়নে আমরা নানামুখী কাজ করে যাচ্ছি। পূর্বের মেডিসিন ভবনটি এখন সম্পূর্ণ বহির্বিভাগ করা হয়েছে। পুরাতন ভবনটি আন্তঃবিভাগ হিসেবে তৈরি করা হচ্ছে। এই ভবনে আরো ৩শ বেড সংযোজন করা হয়েছে। এতে করে রোগীদের অনেক কষ্ট লাগব করা সম্ভব হবে।

ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা’র উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ সহ সার্জারি, মেডিসিন, গাইনি বিভাগের চিকিৎসক, নার্স, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জড়াজীর্ণ কেবিন নিয়ে রোগীদের নানান অভিযোগ ছিল। পূর্বে হাসপাতালের পঞ্চম তলার ‘এ’ ব্লকের কেবিন গুলোর ফ্লোরের টাইলস ভাঙা, দেয়ালে ছত্রাক, ছাদের পলেস্তারা নেই, দরজা-জানালায় ছিটকানি নেই। এমনকি টয়লেটের দরজাও ছিলো না ও যা ছিলো তাও ভাঙা ছিলো। কেবিনের রোগীদের এমন অভিযোগ দুর করতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর গত জুন মাসে সম্পূর্ণ আধুনিক মানের কেবিন তৈরির উদ্যোগ গ্রহণ করেন।

তিনি প্রথম পর্যায়ে হাসপাতালের পঞ্চম তলার এ ব্লকের বাইশটি কেবিন আধুনিকায়নে রুপান্তর করার উদ্যোগ নেন। প্রতিটি কেবিনে নতুন পুরাতন প্লাস্টার, দরজা ও জানালা ভেঙে নতুনভাবে প্লাস্টার করা, উন্নতমানের দরজা-জানালা স্থাপন ও দৃষ্টি নন্দন টাইলস বসানোর ব্যবস্থা করেন।

বিলাসবহুল এই কেবিন গুলোতে নতুন বেড সংযোজন, বসার সোফা, এসি, পর্যাপ্ত অক্সিজেন, চেয়ার, ক্যাবিনেট সেট, দেয়াল, ঘড়ি, জামা-কাপড় রাখার র‌্যাক, রুম স্প্রে, পানির জগ, ওয়াটার হিটার, পানি পান করার গ্লাস, উন্নত মানের পর্দা, উন্নত মানের টাইলস সম্বলিত টয়লেট, বেসিন,হাই কমোড, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। নানান সুযোগ সুবিধায় ভরপুর শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই কেবিনের ভাড়া মাত্র এক হাজার টাকা। এর সাথে রোগীর ১৭৫ টাকা পথ্য বিল দিতে হবে কেবিনের রোগীদের।

দেশের পুরোনো আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটি সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বর্তমান পরিচালক নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন পানির ফোয়ারা।মাত্র এক মাস আগে এই ফোয়ারা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছিল।