বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০১
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

সুদানে বাস্তুচ্যুতদের ওপর ড্রোন হামলা, ৮ শিশুসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক ।। সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের দুই নবজাতকসহ আটজন শিশুও ছিল। খবর আল-জাজিরার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সুদান ডক্টরস নেটওয়ার্কের এক বিবৃতিতে এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, উত্তর কোরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন।

এর আগে, গত শুক্রবার উত্তর কোরদোফানে ত্রাণবাহী বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। সেসব হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন। এসব হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরদোফান রাজ্য সরকার জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-সংশ্লিষ্ট একটি বহরও লক্ষ্যবস্তু হয়েছিল। তারা আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এই হামলাগুলো ঘটে এল-ওবেইদ ও পার্শ্ববর্তী হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরে প্রথম হামলায় রাহাদ এলাকায় তিনটি ট্রাকে আঘাত করা হয়। পরে এস সামিহের কাছে আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় হামলায় আরও চারটি যান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল। উম রাওয়াবায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকারে তিনটি ড্রোন হামলা চালানো হয়, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।