সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪৪
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

রুপাতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ।। বরিশাল নগরীর রুপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান বাচ্চু ও তার সহযোগীরা। স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শেরে-ই-বংলা হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে লতিফ হাওলাদার নামে এক বৃদ্ধ নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২ টায় রুপাতলী বাদশাহী বাড়ি জামে মসজিদ সংলগ্ন হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত শাকিল জানান,২০১৮ সালের ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে তার ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় স্থানীয় আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান বাচ্চু,সোহাগ হাওলাদার,মিরাজ হাসান মুন্না,আমিরুল ইসলাম,মুন ইসলাম,কামরুল ইসলাম
মাসুম মৃধা, মতিউর রহমান,ও লতিফ হাওলাদার সহ অজ্ঞাত আরো ৪০-৪৫ জন ।

এ ঘটনায় শাকিল বাদী হয়ে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদন প্রতিপক্ষদের পক্ষে দেন।শাকিল প্রতিবেদনের বিপক্ষে না রাজি দেওয়ায় ঘটনার দিন শুক্রবার দুপুরে মিজানুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের