রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা

মিস্টার হাসনাত আবদুল্লাহ এটা শাহবাগ স্কয়ার নয় : স্পিকার

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। হাসনাতের উদ্দেশে স্পিকার বলেছেন, ‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ।’

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ (হাসনাত আবদুল্লাহ)। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার স্কোপ (সুযোগ) এখানে খুবই কম। নোটিশ দেবেন।’

স্পিকার পরামর্শ দিয়ে বলেন, ‘আইনমন্ত্রীর কথা পূর্ণ বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

এ সময় সংসদের পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ হয়েছে। ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত চমৎকার সংসদ এর আগে কখনও হয়নি। আমি নিজেও ৬ বার সংসদে এসেছি। বর্তমান সংসদ বাংলাদেশের ইতিহাসে বিরল।