শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক ।। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দক্ষিণ আলেকান্দা সংগঠনের কার্যালয়ে কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বাণীর প্রকাশক ও সম্পাদক মামুন-অর-রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার)।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্রের ব্যুরো প্রধান নুর মোহাম্মদ আরিফ, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম, দৈনিক আজকের তালাশের রিপোর্টার নূরে আলম উজ্জ্বল, দৈনিক নিউজ টাইম বিডির প্রকাশক ও সম্পাদক হাসান হাওলাদার এবং দৈনিক আজকের তালাশের বার্তা সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সংগঠনের অগ্রগতি, সাংবাদিকদের ঐক্য, পেশাগত অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সাংবাদিকদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।