বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে: ইসি বরিশাল সিটিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু বিদ্যালয় নয়, বাড়ি ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখা জরুরি। শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।