বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে: ইসি বরিশাল সিটিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

বরিশাল সিটিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এম. আনোয়ার হোসেন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক কমিটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় নেতৃবৃন্দ মেয়র প্রার্থী এম. আনোয়ার হোসেন সিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা বরিশাল নগরীর উন্নয়ন, নাগরিক সেবা ও আগামী দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস বলেন, দলীয় প্রার্থীকে শুভেচ্ছা জানাতে জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।