বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে: ইসি বরিশাল সিটিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব মনিরুজ্জামান। স্থানীয়দের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা ও সমাজসেবক হিসেবে পরিচিত বলে দাবি করেছেন তার অনুসারীরা।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন আলহাজ্ব মনিরুজ্জামান। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করে আসছেন তিনি।

রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন ও ভোগান্তি কমাতে দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধান, নতুন রাস্তা নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আলহাজ্ব মনিরুজ্জামান। একই সঙ্গে এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাকেও তিনি অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন।
এলাকাবাসীর মতে, ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। এসব ক্ষেত্রে আলহাজ্ব মনিরুজ্জামানের ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা করছেন তারা।

আলহাজ্ব মনিরুজ্জামানের পরিবারও দীর্ঘদিন ধরে স্থানীয় জনসেবার সঙ্গে সম্পৃক্ত। তার ভাই আলহাজ্ব নুরুল আমিন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন এবং স্বর্ণপদক অর্জন করেছেন বলে স্থানীয়ভাবে উল্লেখ করা হয়। বর্তমানে তিনি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভাই হিসেবে নুরুল আমিনের দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা এবং মনিরুজ্জামানের সামাজিক কর্মকাণ্ড-দুইয়ের সমন্বয়ে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
এলাকার সড়ক যোগাযোগের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন আলহাজ্ব মনিরুজ্জামান।