শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে: ইসি বরিশাল সিটিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ।। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডের উদ্যোগে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির বরিশাল শাখায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় রোগী নিরাপত্তা, নিরাপদ চিকিৎসাসেবা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে রোগীর সঠিক পরিচয় নিশ্চিতকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য চিকিৎসককে জানানোসহ নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আয়োজিত কর্মসূচিতেও বরিশাল শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সেখানে রোগী নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির বরিশাল শাখার ডিজিএম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।