শনিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মামুন খন্দকার নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী,প্রশংসিত প্রধান শিক্ষক! বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অবৈধ সুবিধা না পেয়ে এসআই বশিরের বিরুদ্ধে অপ-প্রচার! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত আগামী নির্বাচনে ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, ‘নৌকা’ স্থগিত দোষী প্রমাণ হলে-বিদেশে আরামের বদলে কারাবাসকেই বেছে নেব: আসিফ

নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী,প্রশংসিত প্রধান শিক্ষক!

ডেস্ক রিপোর্ট ।। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে নটরডেম কলেজে ২৭ জন এবং সেন্ট জোসেফ কলেজে ৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরিশাল জিলা স্কুলের ইতিহাসে নটরডেম কলেজে ২৭ শিক্ষার্থীর সুযোগ পাওয়া স্মরণকালের অন্যতম বড় সাফল্য। পাশাপাশি সেন্ট জোসেফ কলেজে আরও ৮ শিক্ষার্থীর সুযোগ পাওয়ায় এ অর্জন আরও গৌরবময় হয়েছে।

শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সাফল্যে বরিশাল জিলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। সম্মানিত অভিভাবকদের দোয়া ও প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি তাদেরও অভিনন্দন জানান।

বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের এ সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। একই সঙ্গে এ অর্জন বরিশালের শিক্ষা অঙ্গনে বরিশাল জিলা স্কুলের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।