রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন প্রলোভন উপেক্ষা করে আ’লীগ নেতা শিপনকে গ্রেপ্তার, গুরুত্বর অসুস্থতায় রাখা হয় নজরদারিতে-পুলিশের বিরুদ্ধে অপ-প্রচার! মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন শেখ হাসিনা বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: রিজভী জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মামুন খন্দকার নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী,প্রশংসিত প্রধান শিক্ষক! বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া

ডেস্ক রিপোর্ট ।। সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর বরিশাল কলেজের পেছনে শ্রীনাথ চ্যাটার্জি লেনে পুলক চ্যাটার্জির বাসভবনে যান তিনি। এ সময় তিনি প্রয়াত সাংবাদিকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পুলক চ্যাটার্জির কর্মময় সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, পুলক চ্যাটার্জি সাংবাদিকতা অঙ্গনে তার কর্ম ও পেশাদারিত্বের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু বরিশালের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি তৈরি করেছে।

এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।