বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরাব হোসেন রিফাত, বরিশাল ।। সাফল্যের অর্ধযুগ : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে প্রতিপাদ্যে ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটি যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শামসুল আলম খান বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না এবং ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত ফকির।

প্রধান অতিথি প্রতীক কুমার কুণ্ডু তারুণ্যের নলছিটি যুব সংগঠনের জাতীয় পর্যায়ে অর্জিত সাফল্যের জন্য সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি তরুণদের সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সমাজের কল্যাণে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নলছিটির বিভিন্ন সমমনা স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তারুণ্যের নলছিটিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তাঁরা পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম জোরদার করে সমৃদ্ধ নলছিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের ছয় বছরের পথচলা, অর্জন, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত উপদেষ্টা শহীদ শরীফ ওসমান হাদী এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ও কো-কনভেনর মুহিব বিল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন তারুণ্যের নলছিটি যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর যাত্রা শুরু করে তারুণ্যের নলছিটি যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নলছিটির যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় পুরস্কার অর্জনের মধ্যে দিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে সংগঠনটি। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে সংগঠনটি সপ্তম বছরে পদার্পণ করেছে আজ।