রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

ডেস্করিপোর্ট ।।‘আগেভাগে শনাক্ত করি, জটিলতা প্রতিরোধ করি-‘এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড।

শনিবার (১৪ নভেম্বর) ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডের বরিশাল প্রধান শাখার উদ্যোগে নগরীতে এ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল ডায়াবেটিক সমিতির আয়োজিত র‍্যালি ও পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করে। এতে ল্যাবএইডের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডের বরিশাল প্রধান শাখার ডিজিএম আব্দুল জলিল, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসক মো. মনজুর উর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসক মো. মনজুর উর রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে সময়মতো রোগ শনাক্ত করা গেলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডায়াবেটিসের কারণে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ুর ক্ষতির মতো নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

তিনি আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত।

প্রতিষ্ঠানটির ডিজিএম আব্দুল জলিল জানান, বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং এর দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধে সবাইকে উদ্বুদ্ধ করা। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলতে ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডের এ উদ্যোগ অব্যাহত থাকবে।