মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলায় ৫০পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি  ভোলা সদর থানার পৌরকাঠালী এলাকা থেকে মোসা সালমা (৪৫), আবুল বাসার সোহাগ (২৪) ও বনি আমিন সজল (২০) নামের তিন মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার রাতে ভোলা সদর পৌরকাঠালী ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত-মোসা সালমা ভোলা সদর থানার পৌরকাঠালী ৮নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন সিকদারের স্ত্রী। আবুল বাসার সোহাগ একই এলাকার আবু তাহেরের ছেলে। বনি আমিন সজল একই এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ আবু জাফর বিশ্বাস ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর পৌরকাঠালী ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোসা সালমা, আবুল বাসার সোহাগ ও বনি আমিন সজল নামের তিনজনকে ৫০পিচ ইয়াবা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোলা সদর মডেল থানায় অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।