মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে ব্যাবসায়ীর হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত দিল বিএমপি’র ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর চকবাজার এলাকার ব্যাবসায়ী মিঠুন কুমার সাহার হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত দিয়েছে বিএমপি’র ট্রাফিক পুলিশ।

রবিবার বেলা ১২ টায় নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র ট্রাফিক কার্যালয়ে মিঠুন সাহার হারিয়ে যাওয়া মানিব্যাগ,জাতীয় পরিচয় পত্র ও ডেবির্ড কার্ড হস্তান্তর করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)খায়রুল আলম।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম জানান,নগরীর সদর রোড বিবির পুকুড় পাড় ডাচ বাংলা ব্যাংকের সামনে সকাল সাড়ে ১০টার দিকে ট্রাফিক পুলিশের এটি এস আই জামাল হোসেন একটি মানিব্যাগ উদ্ধার করেন।এ সময় মানি ব্যাগের মধ্যেথাকা জাতীয় পরিচয় পত্র থেকে মানিব্যাগ মালিকের পরিচয় জানতে পেরে তাকে খুজে বের করে ট্রাফিক কার্যালয়ে নিয়ে আসেন।পরে মানিব্যাগের মালিকের কাছে তা হস্তান্তর করেন।

হারিয়ে যাওয়া মানিব্যাগের মালিক নগরীর চকবাজার পদ্মাবতী এলাকার বাসিন্দা এ্যাপোলো ট্রেডার্স এর স্বত্তাধিকারী মিঠুন কুমার সাহা জানান,আজ সকালে মহাশ্মশান থেকে বাসায় যাওয়ার পথে তার সাথে থাকা মানিব্যাগটি হারিয়ে যায়।পরে ট্রাফিক পুলিশের সহায়তায় মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজ পত্র ফেরত পেয়েছেন তিনি।

তিনি আরও জানান,সাধারনত কোনকিছু হারিয়ে গেলে তা আর ফেরত পাওয়া যায়না,জনগনের সেবক পুলিশের সহায়তায় হারানো জিনিষ পত্র ফিরে পেয়ে তিনি খুব খুশী।এ সময় পুলিশের নানামুখী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপির ট্রাফিক বিভাগের টি আই রবিউল ইসলাম,এটি এস আই জামাল হোসেন,ফয়েজ উল্লাহ প্রমুখ।