মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৩২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট বরিশালে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় সিভিল সার্জন অফিস বরিশালের আয়োজনে, স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাউন কম্পাউন্ড রোড বরিশালে এর সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি সার্কিট হাউজ প্রাঙ্গণে থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাউন কম্পাউন্ড রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, সহকারী পরিচালক (প্রশাসন) পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় বরিশাল ডঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ মাহমুদ হাসান, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ মুন্সী মোমিনুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা, এনজিও প্রতিনিধি সুধীজন উপস্থিত ছিলেন।

অতিথিরা দিবসের তাৎপর্য ও এইডস প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।