রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের ভাগবত ধর্মসভা

মোঃমোস্তাফিজাররহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের ভাগবত ধর্মসভা অনু্ষ্ঠিত হয়েছে।

রোববার ১ ডিসেম্বর দুপুর ২ টা থেকে মধ্য রাত পর্যন্ত এ ধর্মসভা অনু্ষ্ঠিত হয়।

উপজেলার নাওডাঙ্গা প্রমোদারঞ্জন জমাদারবাড়ি অঙ্গনে এ সভা অনু্ষ্ঠিত হয়।নাওডাঙ্গা ইউ পি চেয়ারম্যান মোসাব্বের আলী মুসার পৃষ্ঠপোষকতায় নাওডাঙ্গা প্রমোদারঞ্জন মহার্চনা সঙ্গের ভক্তবৃন্দের আয়োজনে ও শ্রী লাল বাবু রায় এর সার্বিক ব্যবস্হাপনায় এ সভাটি অনু্ষ্ঠিত হয়।

বেলা ২টায় পূজা-অর্চণা, ৫.৩০ মিনিটে তুলসী আরতী ওগৌর আরতী অনু্ষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয় ভাগবত সভা।ধর্মীয়আলোচনা সভায় আলোচক হিসেবে অংশগ্রহন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচকবৃন্দ।

প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, শ্রী শ্রীমদ্ভক্তি সুন্দর সন্যাসী গোস্বামী মহারাজ,আচার্য ও সভাপতি, গৌড়ীয় মিশন, কোলকাতা।

বিশেষ ধর্মীয় আলোচক হিসেবে আলোচনা করেন, ত্রিদন্ডী স্বামী শ্রী পাদ ভক্তি চারু গোবিন্দ মহারাজ,মঠাধ্যক্ষ সনাতন গৌড়ীয় মঠ,বারানসি,ত্রিদন্ডী স্বামী শ্রী পাদ ভক্তি সুন্দর সাগর মহারাজ, মঠাধ্যক্ষ, সনাতন গৌড়ীয় মঠ,হলদিয়া,মেদিনীপুর।

বিশেষ আলোচক ছিলেন শ্রী পাদ নীল মাধব দাস ব্রক্ষচারী মঠাধ্যক্ষ, শ্রীরূপ ভাগবত গৌড়ীয় মঠ,নিউয়ইর্ক,আমেরিকা ও শ্রী পাদ প্রভুপদ দাস ব্রক্ষচারী, বিশিষ্ঠ্য মৃদঙ্গ বাদক,কীর্তনিয়া গৌড়ীয়মিশন ও অনন্যা ব্রক্ষচারী।

ভারতের দিনহাটা,আসাম,শিলিগুড়ি,কোলকাতা সহ দেশের বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ সভাস্হলে সমবেত হয়। সভায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ততপর ছিল আইন -শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

সভার সভাপতি ও বালার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৌরেন্দ্র গোস্বামী সমাপনি বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভাগবাত ধর্মসভার সমাপ্তি ঘোষণা করেন।পরে আগতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।সকলের অংশগ্রহনে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভাগবত ধর্ম সভা সুষ্ঠু-সুন্দর ভাবে অনু্ষ্ঠিত হয়েছে।