মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ভুয়া ডাক্তার আটক, ৬ মাসের কারাদন্ড

ডেক্সরিপোর্ট বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহল বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক জন ভুয়া ডাক্তার কে আটক করা হয়।

সোমবার ২ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল রাসেল ইকবাল।

চন্দ্রমোহন বাজারে কহিনুর বেগম কথিত চিকিৎসক তোহার কাছে চিকিৎসা নিয়ে প্যারালাইজড হয়ে যান। এ ঘটনায় কহিনুরের পক্ষ থেকে তার স্বজনরা বিষয়টি লিখিতভাবে জানায়। এমন অভিযোগের ভিত্তিতে আজ র‌্যাব-৮ এর সহযোগিতায় চন্দ্রমোহন বাজারে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসা ভুয়া ডাক্তার মোঃ তোহা (৩৩) কে রুগী দেখার অবস্থায় হাতেনাতে আটক করে র‌্যাব।

এসময় তার চেম্বার থেকে সরকারীভাবে নিষিদ্ধ কিছু ওষুধ উদ্ধার করা হয়। তবে ওই ওষুধ এবং নিজের বৈধ কোন চিকিৎসা সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি।আটকের পর সন্ধ্যায় তাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সিভিল সার্জন, বরিশাল এর প্রতিনিধি ডাঃ মুন্সি মুবিনুল হক এবং র‍্যাব-৮ এর টিম সহযোগিতা করেন।